র্যাবের অভিযানে ৫৫০ বোতল এস্কাফ জব্দ, আটক ২
নারায়ণগঞ্জে রূপগঞ্জে র্যাবের অভিযানে নতুন মাদক এস্কাফসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৫৫০ বোতল এস্কাফ এবং একটি প্রাইভেট গাড়ি জব্দ করা হয়েছে।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে রূপগঞ্জ থানার গোলাকান্দাইল এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করে র্যাব-১১।
গ্রেপ্তারকৃতরা হলেন রাজশাহীর বাঘা থানার বাসিন্দা রবিন খান (২৮) এবং জিয়াউল রহমান (৩৮)।
র্যাব জানায়, দুজনই একটি সংঘবদ্ধ মাদক চোরাচালান চক্রের সঙ্গে যুক্ত। তারা রাজশাহীর সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে নারায়ণগঞ্জ ও ঢাকার আশপাশের জেলাগুলোতে সরবরাহ করতেন। দীর্ঘদিন ধরে আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ এড়িয়ে এই কারবার চালিয়ে আসছিলেন তারা।
র্যাব-১১ কম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার নঈম উল হক জানান, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করার প্রক্রিয়া চলছে।


