শিরোনাম

South east bank ad

জিটিএফ ঋণের শর্ত শিথিলে অদূরভবিষ্যতে ঋণ বিতরণের পরিমাণ বাড়বে : বিল্ড

 প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২১, ০২:২০ অপরাহ্ন   |   কর্পোরেট

জিটিএফ ঋণের শর্ত শিথিলে অদূরভবিষ্যতে ঋণ বিতরণের পরিমাণ বাড়বে : বিল্ড
রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকের জন্য গ্রিন ট্রান্সফরমেশন ফান্ডে (জিটিএফ) অংশ নেওয়ার দুটি শর্ত শিথিল করেছে বাংলাদেশ ব্যাংক। নীতিমালা শিথিলের এ উদ্যোগের ফলে বেসরকারি খাতের রফতানিকারকদের জন্য প্রতিযোগিতামূলক সুবিধা অর্জন ও পরিবেশগত কমপ্লায়েন্স নিশ্চিত করা সহজ হবে বলে মনে করছে বিজনেস ইনিশিয়েটিভ লিডিং ডেভেলপমেন্ট (বিল্ড)। গত ৬ সেপ্টেম্বর সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন প্রতিক্রিয়া জানিয়েছে সংস্থাটি।

বিজ্ঞপ্তিতে বিল্ড বলছে, নীতিমালা শিথিলের এ উদ্যোগের ফলে অদূরভবিষ্যতে এ তহবিল থেকে ঋণ বিতরণের পরিমাণ বাড়বে। এ উদ্যোগ রফতানিকারকদের টেকসই হতে সহায়তা করবে।

এর আগে গত রোববার এক প্রজ্ঞাপনের মাধ্যমে রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকের জন্য গ্রিন ট্রান্সফরমেশন ফান্ডে অংশ নেওয়ার দুটি শর্ত শিথিল করে কেন্দ্রীয় ব্যাংক। সেখানে বলা হয়, যেসব রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকের ১০ শতাংশের বেশি অনাদায়ী ঋণ রয়েছে, তারা জিটিএফ থেকে ঋণ নেওয়ার সুযোগ পাবে। 
এছাড়া যেসব রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকের ঋণ বা বিনিয়োগ বিধি, পুঁজি ও তারল্যে ঘাটতি রয়েছে, তারাও এ তহবিল থেকে ঋণ নেওয়ার যোগ্য বলে বিবেচিত হবে।


গ্রিন বা পরিবেশবান্ধব উদ্যোগ ও গ্রিন ট্রান্সফরমেশনকে সহায়তা দেওয়ার জন্য বাংলাদেশ ব্যাংকের তহবিলে রয়েছে ২০ কোটি ডলার ও ২০ কোটি ইউরো। মূলত পরিবেশবান্ধব উদ্যোগের জন্য সব খাতের ম্যানুফ্যাকাচারার-রফতানিকারকদের এ ফান্ড থেকে অর্থায়ন পাওয়ার সুযোগ রয়েছে। বাংলাদেশ ব্যাংকের মতে, জিটিএফ থেকে এখন পর্যন্ত ৮ কোটি ৯৬ লাখ ডলার বিতরণ করা হয়েছে।
বিল্ড ২০১৯ সালে ফাইন্যান্সিয়াল সেক্টর ডেভেলপমেন্ট ওয়ার্কিং কমিটির সপ্তম বৈঠকে এবং চলতি বছরের মার্চে সাসটেইনেবিলিটি অ্যান্ড গ্রিন গ্রোথ ওয়ার্কিং কমিটির তৃতীয় বৈঠকে রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকের জন্য জিটিএফ থেকে ঋণ নেওয়ার নীতিমালা শিথিলের প্রস্তাব দেয়।

BBS cable ad

কর্পোরেট এর আরও খবর: