শিরোনাম

South east bank ad

একাদশ বিসিএস ফোরামের নির্বাহী কমিটি গঠন

 প্রকাশ: ০৩ মার্চ ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন   |   কর্পোরেট

একাদশ বিসিএস ফোরামের নির্বাহী কমিটি গঠন
একাদশ বিসিএস ফোরামের নির্বাহী কমিটি গঠন করা হয়েছে। কমিটির নতুন সভাপতি হিসেবে নির্বাচিত হন অবসরপ্রাপ্ত সচিব ড. মো. ফরিদুল ইসলাম, প্রথম সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হন ঢাকা মেডিকেল কলেজের সাবেক ভাইস-প্রিন্সিপাল ডাক্তার আবদুল হানিফ টাবলু। সাধারণ সম্পাদক হিসাবে নির্বাচিত হন অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব মো. ইহসানুল হক।

একাদশ বিসিএস ফোরামের দপ্তর সম্পাদক এ এফ এম হায়াতুল্লাহ জানান, রোববার (১ মার্চ) ইস্কাটনে বিয়াম মিলনায়তনে একাদশ বিসিএস ফোরামের এক সভায় এই কমিটি গঠন করা হয়েছে।  

সভায় সভাপতিত্ব করেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব শাহরিয়ার কাদের ছিদ্দিকী। উপস্থিত সদস্যরা নির্বাহী কমিটির নব-নির্বাচিত সদস্যদের অভিনন্দন জানান। ..
BBS cable ad

কর্পোরেট এর আরও খবর: