শিরোনাম

South east bank ad

বাংলালিংকের অনলাইন ভিডিও স্ট্রিমিং অ্যাপ টফির সঙ্গে মিডিয়াকমের চুক্তি

 প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২১, ০১:৩৯ অপরাহ্ন   |   কর্পোরেট

বাংলালিংকের অনলাইন ভিডিও স্ট্রিমিং অ্যাপ টফির সঙ্গে মিডিয়াকমের চুক্তি
সম্প্রতি মোবাইল অপারেটর কোম্পানি বাংলালিংকের অনলাইন ভিডিও স্ট্রিমিং অ্যাপ টফির সঙ্গে দেশের শীর্ষস্থানীয় বিজ্ঞাপনী সংস্থা মিডিয়াকম লিমিটেড চুক্তিবদ্ধ হয়েছে। বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা এরিক অস এবং মিডিয়াকম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এ চুক্তিতে সই করেছেন।

ওই চুক্তির আওতায় মিডিয়াকম টফির জন্য কনটেন্ট ম্যানেজমেন্ট, প্রমোশন এবং মিডিয়া বায়িং-সংক্রান্ত সব ধরনের সেবা দেবে। সেপ্টেম্বরের শুরু থেকে মিডিয়াকম টফির যাবতীয় কনটেন্ট ও বিজ্ঞাপন কার্যক্রম পরিচালনা করছে।


টফি অ্যাপ ব্যবহার করে এখন থেকে দর্শক সেলফোনে টিভি দেখার এক্সপেরিয়েন্স পাবেন। কারণ টফিতে ১০০টিরও বেশি টিভি চ্যানেল রয়েছে। লাইভ টিভির পাশাপাশি দেশ-বিদেশের টিভি সিরিজ, নাটক, সিনেমা, টেলিফিল্ম, গান, লাইভ, খেলাসহ নানা ধরনের অনুষ্ঠান বাংলাদেশের যেকোনো জায়গা থেকে, যেকোনো মোবাইল নেটওয়ার্ক ব্যবহার করে বিনা মূল্যে দেখতে পারবেন।

BBS cable ad

কর্পোরেট এর আরও খবর: