বন্যা পরিস্থিতি মোকাবেলায় ১১ জেলায় বিজিবি মোতায়েন
বন্যা পরিস্থিতি মোকাবেলায় প্লাবিত এলাকায় উদ্ধার কার্যক্রম এবং ত্রাণসামগ্রী ও চিকিৎসা সহায়তায় ১১ জেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
রবিবার বিজিবি সদরদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, বন্যাদুর্গত বান্দরবান, কক্সবাজার, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, চট্টগ্রাম, ফেনী, সিলেট, হবিগঞ্জ, সুনামগঞ্জ, নেত্রকোনা ও জামালপুর জেলায় উদ্ধার তৎপরতা এবং ক্ষতিগ্রস্ত পরিবারের কাছে ত্রাণ সামগ্রী ও চিকিৎসা সহায়তায় কাজ করবে বিজিবি।


