অন্য মামলায় রিমান্ডে থাকায় অপরাধ ট্রাইব্যুনালে হাজির আনা হয়নি মাসুদ উদ্দিন চৌধুরীকে
মানবতাবিরোধী অপরাধের মামলায় লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজিরের দিন ধার্য ছিল আজ। তবে অন্য মামলায় রিমান্ডে থাকায় আনা হয়নি তাকে।
মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।
প্রসিকিউশন জানায়, সাবেক এই লেফটেন্যান্ট জেনারেলকে হাজিরের জন্য আজকের দিন নির্ধারণ ছিল। গত ২৯ মার্চ এ দিন ধার্য করেন ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন বিচারিক প্যানেল। তবে অন্য মামলায় রিমান্ডে থাকায় তাকে আজ হাজির করা হয়নি।
জানা গেছে, মানবপাচার আইনে রাজধানীর পল্টন থানায় করা মামলায় মাসুদ উদ্দিনকে তৃতীয় দফায় তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। গত ৪ এপ্রিল ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলমের আদালত এ রিমান্ড মঞ্জুর করেন।
গত ২৩ মার্চ রাতে ঢাকার নিজ বাসা থেকে মাসুদ উদ্দিনকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।


