South east bank ad

বিরোধীদলীয় এমপিদের জন্য ধর্মীয়-সামাজিক প্রতিষ্ঠানে বিশেষ বরাদ্দ

 প্রকাশ: ২৮ জুন ২০২৬, ১০:৩১ অপরাহ্ন   |   প্রধানমন্ত্রী

বিরোধীদলীয় এমপিদের জন্য ধর্মীয়-সামাজিক প্রতিষ্ঠানে বিশেষ বরাদ্দ
রবিবার (২৮ জুন) প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে বিরোধীদলীয় সংসদ সদস্যদের অনুকূলে ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়নে বিশেষ বরাদ্দের বরাদ্দপত্র হস্তান্তর করা হয়েছে।

আজ জাতীয় সংসদে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাঁর কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ বরাদ্দপত্র হস্তান্তর করেন।

সার্বজনীন সামাজিক অবকাঠামো উন্নয়ন-২ (GSID-2) প্রকল্পের আওতায় ৬৫ জন বিরোধীদলীয় সংসদ সদস্যের জন্য জনপ্রতি ৩০ লাখ টাকা করে বিশেষ বরাদ্দ অনুমোদন দেওয়া হয়েছে। এ বরাদ্দ ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়নে ব্যয় করা হবে।

অনুষ্ঠানে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. নূরুল ইসলাম বুলবুল এবং সিরাজগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম খান বরাদ্দপত্র গ্রহণ করেন।

এ সময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসান উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ বিশেষ বরাদ্দের মাধ্যমে বিভিন্ন এলাকার ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন ত্বরান্বিত হবে এবং প্রধানমন্ত্রীর উন্নয়ন প্রতিশ্রুতি বাস্তবায়নে ইতিবাচক ভূমিকা রাখবে।


BBS cable ad

প্রধানমন্ত্রী এর আরও খবর: