শিরোনাম

South east bank ad

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৩১, মামলা ২৩

 প্রকাশ: ০১ অগাস্ট ২০২৬, ০১:০৪ অপরাহ্ন   |   পুলিশ

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৩১, মামলা ২৩

গত ২৪ ঘণ্টায় রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে ৪৩১ জন গ্রেফতার হয়েছে। একই সময়ে ২৩ টি মামলা দায়ের করা হয়েছে।

শনিবার (১ আগস্ট) সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিসি) নিয়াজ মেহেদী এতথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগ কর্তৃক ৩৩ জন, লালবাগ বিভাগ কর্তৃক ২১ জন, ওয়ারী বিভাগ কর্তৃক ৪৮ জন, মতিঝিল বিভাগ কর্তৃক ৩৪ জন, তেজগাঁও বিভাগ কর্তৃক ৪৮ জন, মিরপুর বিভাগ কর্তৃক ১৩৫ জন, গুলশান বিভাগ কর্তৃক ৫১ জন, উত্তরা বিভাগ কর্তৃক ৫৩ জন, গোয়েন্দা বিভাগ কর্তৃক ৮ জনকে গ্রেফতার করা হয়।

অভিযানকালে তাদের হেফাজত হতে ৮২ কেজি ৫০০ গ্রাম গাঁজা, ৩২৫৬ পিস ইয়াবা, ১৭৫ বোতল ফেন্সিডিল, ৪৯৪.১২ গ্রাম স্বর্ণালংকার, ১ টি মোটরসাইকেল, ১ টি পিকআপ, ১ টি বাস, ৫ টি মোবাইলফোন ও ১ জন ভিকটিমকে উদ্ধার করা হয়।

নিয়াজ মেহেদী জানান, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

BBS cable ad