শিরোনাম

South east bank ad

মিরপুরে বিভিন্ন অপরাধে ৩১ জন গ্রেপ্তার

 প্রকাশ: ২৪ জুন ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন   |   পুলিশ

মিরপুরে বিভিন্ন অপরাধে ৩১ জন গ্রেপ্তার

রাজধানীর মিরপুর মডেল থানা এলাকায় বিভিন্ন অপরাধে জড়িত ৩১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তাররা হলেন, মিরপুর ১২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি মানিক মিয়া (৫২), মিরপুর ১২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের পরিবেশবিষয়ক সম্পাদক রশিদ সিকদার জীবন (৪০), মিরপুর ১৩ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের কার্যনির্বাহী সদস্য মো. সাব্বির (৩০), মো. সোহেল রানা (৪৫), সাদেক মিয়া, অরূপ পোদ্দার (৪০), মো. সামছুল হক (৪৪), মো. আমিনুর শেখ (৪১), মো. মেহেদী হাসান (২০), জিহাদ হাসান ভূঁইয়া (১৯), মো. শামিম (৩৭), আরিফ হোসেন (৩৮), মো. রুবেল (৩০), মো. মাসুম (২২), মো. আব্দুর রহিম (৫৭), মো. মিরাজ হোসেন (২৮), মো. মনির হোসেন (৪০), মো. ইমন হোসেন সানি (৩২), মো. সোহেল মিয়া (২৯), মো. সাজদুল ইসলাম সোহেল (৩৬), মো. মিরাজ হোসেন (৪০), মো. মামুন (৩৭), মো. রবিন ইসলাম (১৯), মো. জিল্লার রহমান (৪২), মো. মিল্লাত (২০), মো. নয়ন (৩২), মো. শিপন খান (৩৯), কাজী শ্রাবণ (৩১), মো. ইউসুব (৫০), মো. মান্নান (৩৯) এবং মো. ইমাম হোসেন (২৩)।

মঙ্গলবার (২৩ জুন) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিসি) নিয়াজ মেহেদী এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, সোমবার (২২ জুন) মিরপুর মডেল থানা পুলিশ থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ৩১ জনকে গ্রেপ্তার করে।

BBS cable ad