পুলিশের বিশেষ অভিযানে নারীসহ গ্রেফতার ১৭
রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তিন নারীসহ ১৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২০ জুন) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে শুক্রবার (১৯ জুন) যাত্রাবাড়ীর বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ ওই অভিযান পরিচালিত হয়। গ্রেফতার হলেন- ইয়ার হোসেন (৩২), মোরশেদা বেগম (৫৭), পিংকী আক্তার (২৬), উর্মি আক্তার (২৪), সবুজ (২২), মো. জাকির (২৬), মো. ফরহাদ (২৮), মো. রাসেল (৪২), সাদ্দাম হোসেন (৩০), রবিউল ইসলাম রকি (২০), মনির হোসেন (৪৫), জাকির হোসেন (২৬), মো. শাকিল হোসেন (২৪), মাইদুল ইসলাম (৩৫), মো. মনিরুজ্জামান বাবু (২৪), মহিদুল ইসলাম (২৯) ও মাসুদ হালাদার (২৬)।
পুলিশ জানায়, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি অপরাধ দমনে শুক্রবার দিনভর বিভিন্ন স্পটে বিশেষ ওই অভিযান চালানো হয়। গ্রেফতারদের মধ্যে নিয়মিত মামলার আসামি ছাড়াও আদালতের পরোয়ানাভুক্ত (ওয়ারেন্টভুক্ত) পলাতক আসামি রয়েছে। এছাড়া বিভিন্ন ধরনের অপরাধের সঙ্গে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগেও কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় গ্রেফতারদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।


