শিরোনাম

South east bank ad

তেজগাঁওয়ে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৫৭

 প্রকাশ: ১৪ জুন ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন   |   পুলিশ

তেজগাঁওয়ে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৫৭

রাজধানীর তেজগাঁও বিভাগের বিভিন্ন এলাকায় গত ২৪ ঘণ্টায় পরিচালিত বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৫৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১৩ জুন) রাতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) এন এম নাসিরুদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে এসব ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন– মো. পারভেজ (৩১), ডা. মোতাহার হোসেন চৌধুরী, রমজান আলী (২১), মো. শাহ আলম (৪১), মো. রকি ওরফে শাকিল (২৫), মো. রাজু আহম্মেদ কালু প্রকাশ হৃদয় (২৫), পিন্টু কুমার সরকার (৩৬), মো. শাকিল (২০), তোফায়েল আলম (২৭), মো. নুরুল ইসলাম জীবন (৪০), মো. আলী (১৮), মোবারক (৩৮), মো. হৃদয় মিয়া (২০), মো. শাহারিয়ার (১৮), মো. বাকের (২০), মো. জীবন (২১), মো. আব্দুল জব্বার চেয়ারম্যান, মো. হালিম (২৬), মো. মানিক (৩৫), মো. সবুজ (৩৩), মো. আরিফ হোসেন (৩০), শান্ত (১৯), আল আমিন (২০), মো. সাইফুল ইসলাম রাকিব (২১), রাকিবুল ইসলাম রাকিব (৩০), মোস্তফা (৩১), মো. রনি (২৫), মো. জাহিদুল ইসলাম জাহিদ (২০), মো. শফিকুল ইসলাম (২৫), মো. জাহিদুল ইসলাম হোসাহার (২০), মো. আবির (১৮), মো. সামির (২০), মো. মুক্তার খান (৩০), মো. সাব্বির (২৫), মো. রকি (৩০), মো. তানভীর আহম্মেদ (২৬), মো. রবিউল ইসলাম (৩৪), মো. সজিব (২১), মো. কামাল (৩০), মো. ফারুক মিয়া (২৮), মিজানুর রহমান, মো. শান্ত (২৩), মো. শহিদুল ইসলাম সুমন (৪৫), মোসা. রাবেয়া বেগম (৩২), মো. সানিম (২০), মো. মোস্তফা (৬৫), মো. আক্তার (২৮), শাফি মন্ডল (২৫), মো. রানা মিয়া (৩৫), মো. আয়নাল হক (৫২), মশিউর রহমান (২৫), মো. বাবু (৪০), মো. জীবন (১৮), মো. পারভেজ (২২) এবং মো. এহসান আলী (৩০)।

ডিসি এন এম নাসিরুদ্দিন জানান, গ্রেপ্তারদের মধ্যে তেজগাঁও থানা এলাকার ৪ জন, শেরেবাংলা নগর থানার ১০ জন, মোহাম্মদপুর থানার ২৮ জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানার ৩ জন, আদাবর থানার ৩ জন ও হাতিরঝিল থানার ৯ জন রয়েছেন।

গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানো হয়েছে।

BBS cable ad