শিরোনাম

South east bank ad

ডিএমপির ৫ এডিসি ও দুই এসিকে বদলি

 প্রকাশ: ০৫ জুন ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন   |   পুলিশ

ডিএমপির ৫ এডিসি ও দুই এসিকে বদলি

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পাঁচজন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) এবং ২ সহকারী পুলিশ কমিশনারকে (এসি) বদলি করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) এস এম রাজু আহমেদকে ক্রাইম বিভাগে, এডিসি রীমা সুলতানাকে অর্থ বিভাগে, ধানমন্ডি জোনের এডিসি জিসানুল হককে উত্তরা বিভাগের এয়ারপোর্ট জোনে এবং এয়ারপোর্ট জোনের এডিসি আরিফুল ইসলামকে রমনা বিভাগের ধানমন্ডি জোনে বদলি করা হয়েছে।

অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. রাজীবকে সোয়াটে দায়িত্ব দেওয়া হয়েছে। সহকারী পুলিশ কমিশনার মোস্তাফিজুর রহমানকে সিটি সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগে এবং ডেভেলপমেন্ট বিভাগের সহকারী পুলিশ কমিশনার মুহাম্মদ জাহিদ হাসানকে সদরদপ্তর ও প্রশাসন বিভাগে সহকারী পুলিশ কমিশনার (প্রশাসন) হিসেবে বদলি করা হয়েছে।

BBS cable ad