পুলিশের ৫ ডিআইজির পদোন্নতি, অতিরিক্ত আইজিপি করে প্রজ্ঞাপন জারি
ডিআইজি থেকে পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হয়েছেন পুলিশের পাঁচ কর্মকর্তা।
বৃহস্পতিবার (৪ জুন) রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব তৌসিফ আহমেদ স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়।
পদোন্নতিপ্রাপ্তরা হলেন সিলেট রেঞ্জের ডিআইজি মো. মুশফেকুর রহমান, এনএসআই পরিচালক (ডিআইজি) ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. মনিরুজ্জামান, র্যাবের অতিরিক্ত মহাপরিচালক (অ্যাডমিন) ফারুক আহমেদ এবং ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক।
পদোন্নতি পাওয়া এই পাঁচ কর্মকর্তার মধ্যে প্রথম দুইজন বিসিএস পুলিশ ক্যাডারের ১৫তম ব্যাচের এবং বাকি তিনজন ১৭তম ব্যাচের কর্মকর্তা।
আরও দেখুন


