বগুড়ার সাবেক এমপি জিন্নাহ গ্রেপ্তার
বগুড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় করা হত্যাসহ একাধিক মামলায় গতকাল শুক্রবার গ্রেপ্তার সাবেক সংসদ সদস্য জাতীয় পার্টির (জাপা) নেতা শরিফুল ইসলাম জিন্নাহকে কারাগারে পাঠিয়েছেন আদালত। এর আগে গত বৃহস্পতিবার রাতে রংপুরের গঙ্গাচড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল বিকেলে বগুড়া জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) শরিফুল ইসলামকে বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শিবগঞ্জের আমলি আদালতে হাজির করলে বিচারক কামাল হোসেন তাঁকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। বগুড়ার আদালত পরিদর্শক শহীদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে ভোরে ঢাকার রমনা থানা এলাকা থেকে শরিফুল ইসলামকে গ্রেপ্তার করে ডিবি। শরিফুল ইসলাম বগুড়া জেলা জাপার সভাপতি এবং দলের কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান। তিনি বগুড়া-২ (শিবগঞ্জ) আসন থেকে তিনবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। এই বীর মুক্তিযোদ্ধা বগুড়ার শিবগঞ্জ উপজেলার মহাস্থানগড় এলাকার বাসিন্দা এবং মৃত আজিমুদ্দিনের ছেলে।
বগুড়া ডিবির ওসি ইকবাল বাহার জানান, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় করা একটি হত্যা মামলাসহ একাধিক মামলায় শরিফুল ইসলাম পলাতক ছিলেন।