শিরোনাম

South east bank ad

শূন্য পাসের ৩১২ প্রতিষ্ঠান নিয়ে তদন্ত, বাতিল হতে পারে এমপিও

 প্রকাশ: ১২ অগাস্ট ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন   |   মন্ত্রণালয়

শূন্য পাসের ৩১২ প্রতিষ্ঠান নিয়ে তদন্ত, বাতিল হতে পারে এমপিও
এবারের মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় কেন ৩১২টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি সেটি খতিয়ে দেখছে শিক্ষা মন্ত্রণালয়। এরমধ্যে মঙ্গলবার (১১ আগস্ট) দাখিল পরীক্ষায় যে ২২৬টি মাদরাসা থেকে একজন শিক্ষার্থীও পাস করেনি সেসব মাদরাসা প্রধানদের কারণ দর্শানোর নোটিশ দিয়েছে শিক্ষা বোর্ড।

কালবেলা এক প্রতিবেদনে প্রকাশ করে এ ছাড়া সংশ্লিষ্ট জেলা ও উপজেলা শিক্ষা কর্মকর্তারাও প্রতিষ্ঠানপ্রধানদের কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন। একই সঙ্গে শিক্ষা বোর্ডগুলোও প্রতিষ্ঠানপ্রধানদের ডেকে ফল বিপর্যয়ের কারণ জানার চেষ্টা করবে। কোনো প্রতিষ্ঠান সদুত্তর দিতে না পারলে এমপিও সুবিধা বাতিল হতে পারে। সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে।

চলতি বছর দেশের ৩১২টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই এসএসসি ও সমমানের পরীক্ষায় পাস করতে পারেনি। শতভাগ অকৃতকার্য শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা গত বছরের তুলনায় এবার ১৭৮টি বেড়েছে। গত বছর শূন্য পাস প্রতিষ্ঠান ছিল ১৩৪টি। নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে এবার শূন্য পাস প্রতিষ্ঠানের সংখ্যা ৫৭টি, যা গতবার ছিল ৪৮টি।

BBS cable ad