শিরোনাম

South east bank ad

খুলনা ওয়াসার চেয়ারম্যান হলেন মোহাম্মদ মনিরুজ্জামান

 প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন   |   মন্ত্রণালয়

খুলনা ওয়াসার চেয়ারম্যান হলেন মোহাম্মদ মনিরুজ্জামান

খুলনা পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষের (খুলনা ওয়াসা) নতুন চেয়ারম্যান পদে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ মনিরুজ্জামান।

সোমবার (১৩ জুলাই) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ (পানি সরবরাহ-২ শাখা) থেকে এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোছা: শাকিলা পারভীন স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়, “পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ (সংশোধন) আইন, ২০২৬” এর ধারা ৭(১) অনুযায়ী মোহাম্মদ মনিরুজ্জামানকে আগামী ৩ বছর মেয়াদে খুলনা ওয়াসার চেয়ারম্যান পদে নিয়োগ প্রদান করা হলো।

উল্লেখ্য, মোহাম্মদ মনিরুজ্জামান খুলনা সিটি কর্পোরেশনের মেয়র ছিলেন।
এছাড়া তিনি খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।

BBS cable ad

মন্ত্রণালয় এর আরও খবর: