শিরোনাম

South east bank ad

সাবরেজিস্ট্রারদের পদোন্নতি শিগগিরই

 প্রকাশ: ০৭ জুলাই ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন   |   মন্ত্রণালয়

সাবরেজিস্ট্রারদের পদোন্নতি শিগগিরই

নিবন্ধন অধিদপ্তরের বিভাগীয় ৫ শতাংশ কোটায় শূন্য থাকা সাবরেজিস্ট্রারের ১৫টি পদে পদোন্নতির কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়কমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, পদোন্নতি ও নতুন নিয়োগের প্রক্রিয়া শেষ হলে শূন্য পদগুলোতে দ্রুত পদায়ন করা হবে।

মঙ্গলবার (৭ জুলাই) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের ২০তম কার্যদিবসে প্রশ্নোত্তর পর্বে লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য মো. হাসান রাজীব প্রধানের লিখিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান আইনমন্ত্রী।

মন্ত্রী জানান, নিবন্ধন অধিদপ্তরে বর্তমানে সাবরেজিস্ট্রারের ১২৫টি পদ শূন্য রয়েছে। এর মধ্যে বিভাগীয় ৫ শতাংশ কোটায় পদোন্নতিযোগ্য ১৫টি পদ এবং বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) মাধ্যমে নিয়োগযোগ্য ১১০টি পদ রয়েছে।

তিনি বলেন, যেসব স্থানে নিয়মিত সাবরেজিস্ট্রার পদায়ন করা সম্ভব হয়নি, সেখানে অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত সাবরেজিস্ট্রাররা দায়িত্ব পালন করছেন।
বিভাগীয় কোটার ১৫টি পদে পদোন্নতি দিতে প্রয়োজনীয় কার্যক্রম চলছে। একই সঙ্গে অবশিষ্ট ১১০টি শূন্য পদে নিয়োগের জন্য বিধি অনুযায়ী জনপ্রশাসন মন্ত্রণালয় ও বাংলাদেশ সরকারি কর্ম কমিশনে (পিএসসি) চিঠি পাঠানো হয়েছে।

আইনমন্ত্রী আরো জানান, পিএসসির সুপারিশ পাওয়া কিংবা বিভাগীয় পদোন্নতির প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর লালমনিরহাট জেলার হাতীবান্ধা ও পাটগ্রাম সাবরেজিস্ট্রি অফিসসহ শূন্য থাকা বিভিন্ন কার্যালয়ে পর্যায়ক্রমে সাবরেজিস্ট্রার পদায়ন করা হবে।

BBS cable ad

মন্ত্রণালয় এর আরও খবর: