শিরোনাম

South east bank ad

বন্যাকবলিত এলাকায় মানবিক সহায়তায় বাংলাদেশ বিমান বাহিনী

 প্রকাশ: ১৩ জুলাই ২০২৬, ১০:২৫ অপরাহ্ন   |   বিমানবাহিনী

বন্যাকবলিত এলাকায় মানবিক সহায়তায় বাংলাদেশ বিমান বাহিনী


সম্প্রতি দেশের বিভিন্ন অঞ্চলে চলমান বন্যা পরিস্থিতির ফলে জনজীবনে ব্যাপক দুর্ভোগ সৃষ্টি হয়েছে। বিশেষ করে, চট্টগ্রামের দক্ষিণাঞ্চল ও সিলেটে ব্যাপকভাবে প্লাবিত হয়ে বহু মানুষ দুর্ভোগের মধ্যে মানবেতর জীবনযাপন করছেন। এই প্রাকৃতিক দুর্যোগের কঠিন সময়ে বাংলাদেশ বিমান বাহিনী বরাবরের ন্যায় অসহায় ও দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে।

সম্মানিত বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি- এর দিকনির্দেশনায় আজ ১৩ জুলাই ২০২৬ (সোমবার) চট্রগ্রামে অবস্থিত বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হক হতে চট্টগ্রাম জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয়করতঃ চট্রগ্রামের সাতকানিয়ায় ৩টি ভিন্ন দূর্গমস্থানে বন্যাদুর্গত মানুষের মাঝে পর্যাপ্ত পরিমান প্রয়োজনীয় শুকনো খাবার, বিশুদ্ধ পানি এবং জরুরি ওষুধ বিতরণ করা হয়। উক্ত ত্রাণ বিতরণের সময় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী উপস্থিত ছিলেন। এছাড়াও, একই দিনে (১৩ জুলাই ২০২৬) বাংলাদেশ বিমান বাহিনী স্টেশন শমশেরনগর হতে মৌলভীবাজার জেলার কমলগঞ্জে বন্যাকবলিত পরিবারের মাঝে শুকনো ও রান্নাকরা খাদ্যসামগ্রী, বিশুদ্ধ পানি এবং প্রয়োজনীয় জরুরি ওষুধ বিতরণ করা হয়। চলমান দুর্গত পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বাংলাদেশ বিমান বাহিনীর উক্ত ত্রাণ কার্যক্রম  ও মানবিক সহায়তা অব্যাহত থাকবে।

উল্লেখ্য যে, যেকোনো সময় উদ্ধার কার্যক্রম পরিচালনার লক্ষ্যে বাংলাদেশ বিমান বাহিনীর রেসকিউ টিম ও হেলিকপ্টারসমূহ সর্বদা প্রস্তুত রাখা হয়েছে। ইতোমধ্যে, বাংলাদেশ বিমান বাহিনীর ডিজাস্টার ম্যানেজমেন্ট সেল সক্রিয় করা হয়েছে, যা সার্বক্ষণিকভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে নিয়োজিত রয়েছে।

দেশের জনগণের জানমাল রক্ষা এবং দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশ বিমান বাহিনী অতীতের ন্যায় ভবিষ্যতেও সর্বোচ্চ আন্তরিকতা, পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে যাবে।
BBS cable ad

বিমানবাহিনী এর আরও খবর: