শিরোনাম

South east bank ad

চলতি বছরেই প্রতিটি হাসপাতালে আধুনিক প্যাথলজি ল্যাব: স্বাস্থ্যমন্ত্রী

 প্রকাশ: ১৩ জুলাই ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন   |   মন্ত্রী

চলতি বছরেই প্রতিটি হাসপাতালে আধুনিক প্যাথলজি ল্যাব: স্বাস্থ্যমন্ত্রী

সোমবার (১৩ জুলাই) স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, সঠিক রোগ নির্ণয় ও জনগণের দুর্ভোগ কমাতে চলতি বছরের মধ্যেই দেশের প্রতিটি উপজেলা হাসপাতালে আধুনিক প্যাথলজিক্যাল ল্যাব স্থাপন করা হবে। এ জন্য চলতি মাসেই প্রয়োজনীয় যন্ত্রপাতি আমদানি করা হবে।

আজ রাজধানীর সোনারগাঁও হোটেলে ব্র্যাক ও লেগো ফাউন্ডেশন আয়োজিত ‘সাসটেইনিং প্লে, লার্নিং অ্যান্ড ইন হিউম্যানিটারিয়ান কনটেক্সটস (স্প্ল্যাশ)’ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।

মন্ত্রী জানান, দেশের বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতালে ৫০ শয্যার, জেলা হাসপাতালে ১০ শয্যার এবং উপজেলা পর্যায়ের হাসপাতালে ১০ শয্যার ডায়ালাইসিস সেন্টার স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, মাঠপর্যায়ে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে মিডওয়াইফ ও কেয়ারগিভাররা বিশেষ স্ক্রিনিং যন্ত্র নিয়ে বাড়ি বাড়ি গিয়ে স্বাস্থ্য পরীক্ষা করবেন। পাশাপাশি জনসংখ্যা বৃদ্ধির হার নিয়ন্ত্রণে দেশব্যাপী জন্মনিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করা হবে এবং গ্রামীণ পর্যায়ে জন্মনিয়ন্ত্রণ সামগ্রীর সহজলভ্যতা নিশ্চিত করা হবে।

অনুষ্ঠানে এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক (সচিব) ড. মোহাম্মদ জাকারিয়া, ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ এবং লেগো ফাউন্ডেশনের আন্তর্জাতিক কর্মসূচির প্রধান ও ভাইস প্রেসিডেন্ট তারেক আলামিসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।





BBS cable ad

মন্ত্রী এর আরও খবর: