শিরোনাম

South east bank ad

জাতিসংঘ পুলিশ প্রধানদের সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী, আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের আহ্বান

 প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ০২:০৮ অপরাহ্ন   |   মন্ত্রী

জাতিসংঘ পুলিশ প্রধানদের সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী, আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের আহ্বান

রবিবার (১২ জুলাই)  যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত পঞ্চম জাতিসংঘ পুলিশ প্রধানদের সম্মেলনে (UNCOPS 2026) যোগ দিয়ে ভবিষ্যতের নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

দুই দিনব্যাপী (৭-৮ জুলাই) সম্মেলনে পাঁচ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন তিনি। সম্মেলনে জাতিসংঘ পুলিশের ভবিষ্যৎ, নতুন প্রযুক্তির ব্যবহার এবং আন্তঃদেশীয় নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়।

সম্মেলনের প্রথম অধিবেশনে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রযুক্তির দ্রুত বিকাশ ও আন্তঃদেশীয় অপরাধের বিস্তারের কারণে প্রথাগত পুলিশিং ব্যবস্থায় যুগোপযোগী পরিবর্তন আনা প্রয়োজন। তিনি জানান, শান্তিরক্ষা কার্যক্রমে শীর্ষ অবদানকারী দেশ হিসেবে বাংলাদেশ তার ফর্মড পুলিশ ইউনিট (এফপিইউ) আধুনিকায়ন করেছে এবং সোয়াত, বোম্ব ডিসপোজাল, সাইবার ও ফরেনসিকসহ বিভিন্ন বিশেষায়িত সক্ষমতা বৃদ্ধি করেছে।

তিনি সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে জ্ঞান ও প্রযুক্তি বিনিময়ের জন্য 'ইউএন পুলিশ নলেজ অ্যান্ড ইনোভেশন নেটওয়ার্ক' প্রতিষ্ঠা এবং জলবায়ু পরিবর্তনজনিত নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় বার্ষিক এনভায়রনমেন্ট পুলিশিং কনফারেন্স আয়োজনের প্রস্তাব দেন।

সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রীর এসব প্রস্তাব বিশ্বশান্তি ও নিরাপত্তা রক্ষায় বাংলাদেশের দৃঢ় অঙ্গীকারের প্রতিফলন হিসেবে অংশগ্রহণকারী দেশগুলোর প্রতিনিধিদের প্রশংসা অর্জন করে।





BBS cable ad

মন্ত্রী এর আরও খবর: