শিরোনাম

South east bank ad

দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত উদ্যোগের বিকল্প নেই: স্থানীয় সরকার মন্ত্রী

 প্রকাশ: ০৪ অগাস্ট ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন   |   মন্ত্রী

দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত উদ্যোগের বিকল্প নেই: স্থানীয় সরকার মন্ত্রী
মঙ্গলবার (৪ আগস্ট) দূষণ নিয়ন্ত্রণ, কার্যকর বর্জ্য ব্যবস্থাপনা এবং পরিবেশ সুরক্ষায় সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়, সংস্থা ও স্থানীয় সরকার প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগই টেকসই সমাধান নিশ্চিত করতে পারে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে বর্জ্য ব্যবস্থাপনা, পানি ও অন্যান্য দূষণরোধ বিষয়ে আয়োজিত মন্ত্রী পর্যায়ের মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, পরিবেশ দূষণ বর্তমানে দেশের অন্যতম বড় চ্যালেঞ্জ। অপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনা, নদী-জলাশয়ে বর্জ্য নিক্ষেপ এবং একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক ও পলিথিনের ব্যবহার পরিবেশের ওপর ক্রমবর্ধমান চাপ সৃষ্টি করছে। এসব সমস্যা মোকাবিলায় বিচ্ছিন্ন উদ্যোগ নয়, সমন্বিত ও পরিকল্পিত পদক্ষেপ গ্রহণ করতে হবে।

তিনি আরও বলেন, পরিবেশ রক্ষায় শুধু সরকারি উদ্যোগ যথেষ্ট নয়; জনগণের সচেতনতা বৃদ্ধি এবং পরিবেশবান্ধব আচরণ গড়ে তোলাও সমান গুরুত্বপূর্ণ। ক্ষতিকর পলিথিনের ব্যবহার কমিয়ে পরিবেশবান্ধব বিকল্পের ব্যবহার বাড়ানোর ওপরও তিনি গুরুত্বারোপ করেন।

সভায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু বলেন, পরিবেশ সংরক্ষণে সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় জোরদারের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধিতেও গুরুত্ব দিতে হবে।

মতবিনিময় সভায় পানি দূষণ, কঠিন বর্জ্য ব্যবস্থাপনা, নদ-নদী সংরক্ষণ, পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ এবং ক্ষতিকর পলিথিনের ব্যবহার কমানোর বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। বক্তারা বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন এবং টেকসই পরিবেশ নিশ্চিত করতে আন্তঃমন্ত্রণালয় সমন্বয় আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন।
BBS cable ad

মন্ত্রী এর আরও খবর: