শিরোনাম

South east bank ad

জাপানে বাংলাদেশ-জাপান মানবসম্পদ সেমিনার

 প্রকাশ: ০৩ অগাস্ট ২০২৬, ০৮:০০ অপরাহ্ন   |   মন্ত্রী

জাপানে বাংলাদেশ-জাপান মানবসম্পদ সেমিনার
সিজুওকা, জাপান: জাপানের শ্রমবাজারে বাংলাদেশের দক্ষ জনশক্তির অংশগ্রহণ বাড়ানো এবং দুই দেশের সহযোগিতা আরও জোরদারের লক্ষ্যে জাপানের সিজুওকা শহরে ‘বাংলাদেশ-জাপান হিউম্যান রিসোর্স ম্যাচিং সেমিনার’ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩ আগস্ট) সিজুওকার গ্র্যানশিপ কনভেনশন সেন্টারে জাপানে বাংলাদেশ দূতাবাস এবং Japan International Trainee and Skilled Worker Cooperation Organization (জিটকো)-এর যৌথ উদ্যোগে সেমিনার ও দ্বিপাক্ষিক নেটওয়ার্কিং অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী বক্তব্যে জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলী বলেন, জাপানের শিল্প খাতের ক্রমবর্ধমান শ্রম চাহিদা এবং বাংলাদেশের জনসংখ্যাগত সুবিধার সমন্বয়ে উভয় দেশই লাভবান হতে পারে। তিনি জানান, আধুনিক কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে বাংলাদেশি তরুণদের জাপানের শিল্পখাতের উপযোগী করে গড়ে তোলা হচ্ছে।

রাষ্ট্রদূত আরও জানান, বর্তমানে বাংলাদেশের ২৫০টিরও বেশি প্রশিক্ষণ কেন্দ্রে জাপানি ভাষা শিক্ষা দেওয়া হচ্ছে। পাশাপাশি সাতটি ক্যাটাগরিতে দক্ষ কর্মী (SSW) মূল্যায়ন পরীক্ষা নিয়মিত অনুষ্ঠিত হচ্ছে। গত ছয় মাসে ১২ হাজারের বেশি বাংলাদেশি বিভিন্ন কর্মসংস্থান ক্যাটাগরিতে জাপানে গেছেন।

সেমিনারে স্বাগত বক্তব্য দেন জিটকোর সভাপতি শিনজি ওগাওয়া। তিনি বাংলাদেশি কর্মীদের কর্মনিষ্ঠা, সততা এবং জাপানি সংস্কৃতির সঙ্গে দ্রুত খাপ খাইয়ে নেওয়ার সক্ষমতার প্রশংসা করেন। তিনি বলেন, বর্তমানে টেকনিক্যাল ইন্টার্ন ও এসএসডব্লিউ (SSW) কর্মসূচির আওতায় বাংলাদেশিরা বিভিন্ন খাতে সুনামের সঙ্গে কাজ করছেন এবং ভাষা ও দক্ষতা পরীক্ষায় তাদের সাফল্যের হারও উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

অনুষ্ঠানে বাংলাদেশ দূতাবাসের শ্রম উইংয়ের কাউন্সেলর মো. জয়নাল আবেদিন জাপানের শ্রমবাজারের চাহিদা পূরণে বাংলাদেশ সরকারের বিভিন্ন উদ্যোগ, মানবসম্পদ উন্নয়ন এবং জাপানে বাংলাদেশি কর্মসংস্থান সম্প্রসারণের সম্ভাবনা তুলে ধরে একটি উপস্থাপনা করেন।

সেমিনারে জাপানি তদারকি সংস্থা, নিয়োগকারী প্রতিষ্ঠান এবং বাংলাদেশ থেকে আগত প্রতিনিধিদলের সদস্যরা অংশ নেন।
BBS cable ad

মন্ত্রী এর আরও খবর: