শিরোনাম

South east bank ad

আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে: স্বরাষ্ট্রমন্ত্রী

 প্রকাশ: ০৩ অগাস্ট ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন   |   মন্ত্রী

আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে: স্বরাষ্ট্রমন্ত্রী
সোমবার (৩ আগস্ট) দেশে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে এবং যেকোনো ধরনের অপতৎপরতা প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

আজ বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, উগ্রবাদ দমন এবং অভ্যন্তরীণ নিরাপত্তা বজায় রাখতে গোয়েন্দা সংস্থা ও আইনশৃঙ্খলা বাহিনী সবসময় তৎপর রয়েছে।

পুলিশের নিরাপত্তা জোরদার প্রসঙ্গে তিনি বলেন, টহল বা ডিউটির সময় কোনো সদস্য যেন একা বা অরক্ষিত অবস্থায় না থাকেন, সে বিষয়ে নিয়মিত সতর্ক করা পুলিশের স্বাভাবিক কার্যক্রম। এ বিষয়টিকে ভিন্নভাবে দেখার সুযোগ নেই।

নিষিদ্ধ রাজনৈতিক দলের অপতৎপরতা প্রসঙ্গে মন্ত্রী বলেন, তাদের মাঠপর্যায়ে কোনো প্রভাব বিস্তারের সক্ষমতা নেই। তারা মাঝেমধ্যে বিদেশ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় হওয়ার চেষ্টা করে।

এছাড়া, এনসিপির ওপর সাম্প্রতিক হামলার ঘটনাগুলো সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

রাষ্ট্রপতি নির্বাচন সংক্রান্ত এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিষয়টি নির্বাচন কমিশনের এখতিয়ারভুক্ত।
BBS cable ad

মন্ত্রী এর আরও খবর: