শিরোনাম

South east bank ad

সাইবার বৈষম্য দূরীকরণে ৩ দফা প্রস্তাব দিলেন আইসিটি মন্ত্রী

 প্রকাশ: ২২ জুলাই ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন   |   মন্ত্রী

সাইবার বৈষম্য দূরীকরণে ৩ দফা প্রস্তাব দিলেন আইসিটি মন্ত্রী
বুধবার (২২ জুলাই) চীনের শি'আনে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইন্টারনেট কনফারেন্স-২০২৬-এ সাইবার স্পেসে বৈষম্যহীন ডিজিটাল ভবিষ্যৎ গড়তে তিন দফা প্রস্তাব তুলে ধরেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম।

আজ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি বহুপাক্ষিক সাইবার শাসনব্যবস্থা, প্রযুক্তি ও জ্ঞানের সহজলভ্যতা এবং ডিজিটাল বৈষম্য দূরীকরণে আন্তর্জাতিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ প্রযুক্তিনির্ভর ও বুদ্ধিমত্তাভিত্তিক আধুনিক রাষ্ট্র গঠনে কাজ করছে। দেশের ৯০ শতাংশের বেশি মানুষ মোবাইল সংযোগের আওতায় এসেছে এবং ডিজিটাল সরকারি সেবা নাগরিকদের সময় ও ব্যয় সাশ্রয় করছে।

তিনি জানান, বাংলাদেশে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ফিনটেক উদ্ভাবন, ডেটা সেন্টার অবকাঠামো এবং স্থানীয় সমস্যা সমাধানে প্রযুক্তির ব্যবহার বাড়ানো হচ্ছে। বন্যার পূর্বাভাসে মেশিন লার্নিং এবং কৃষিতে ড্রোন ব্যবহারের উদ্যোগও নেওয়া হয়েছে।

সম্মেলনে তিনি তিনটি প্রস্তাব তুলে ধরেন—দক্ষতা বৃদ্ধি ও জ্ঞান হস্তান্তর, সাশ্রয়ী প্রযুক্তি ও ইন্টারনেট সংযোগ নিশ্চিত করা এবং ডিজিটাল পাবলিক গুডসকে বৈশ্বিক জনকল্যাণমূলক সম্পদ হিসেবে গড়ে তোলা।

সাইবার অপরাধ, ভুয়া তথ্য ও ডেটা উপনিবেশবাদের ঝুঁকি মোকাবিলায় আন্তর্জাতিক আইনভিত্তিক, স্বচ্ছ ও বহুমুখী সাইবার শাসনব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানান তিনি।

২১-২২ জুলাই অনুষ্ঠিত এই সম্মেলনে বিশ্বের ৫২টি দেশ ও অঞ্চলের প্রায় ৮০০ প্রতিনিধি অংশ নেন। এতে কৃত্রিম বুদ্ধিমত্তা, ডিজিটাল বাণিজ্য, ই-কমার্স, স্মার্ট স্বাস্থ্যসেবা ও বৈশ্বিক ডিজিটাল সহযোগিতা নিয়ে আলোচনা হয়।





BBS cable ad

মন্ত্রী এর আরও খবর: