শিরোনাম

South east bank ad

বিটাকের প্রশিক্ষণ সফল বিনিয়োগ: শিল্পমন্ত্রী

 প্রকাশ: ৩০ জুন ২০২৬, ০১:১৫ অপরাহ্ন   |   মন্ত্রী

বিটাকের প্রশিক্ষণ সফল বিনিয়োগ: শিল্পমন্ত্রী

মঙ্গলবার (৩০ জুন) সরকারি বিনিয়োগের সফল উদাহরণ হিসেবে বাংলাদেশ শিল্প কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (বিটাক) কারিগরি প্রশিক্ষণ কার্যক্রমের প্রশংসা করেছেন শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেছেন, বিটাকের প্রশিক্ষণে বিনিয়োগের সুফল অনেক বেশি এবং প্রশিক্ষণপ্রাপ্ত নারীদের শতভাগ কর্মসংস্থান দেশের জন্য ইতিবাচক বার্তা।

আজ রাজধানীর তেজগাঁওয়ে বিটাকে আয়োজিত ‘হাতে-কলমে কারিগরি প্রশিক্ষণে মহিলাদেরকে গুরুত্ব দিয়ে বিটাকের কার্যক্রম সম্প্রসারণপূর্বক কর্মসংস্থান সৃষ্টি ও দারিদ্র্য বিমোচন (ফেজ-২)’ প্রকল্পের ২০তম ব্যাচের প্রশিক্ষণার্থীদের সনদ ও নিয়োগপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী জানান, প্রায় ১২১-১২৩ কোটি টাকার এই প্রকল্পের মাধ্যমে প্রায় ১৬ হাজার প্রশিক্ষণার্থী দক্ষতা অর্জনের সুযোগ পাচ্ছেন। তিন মাসের প্রশিক্ষণে শুধু কারিগরি দক্ষতাই নয়, শৃঙ্খলা, দায়িত্ববোধ ও পেশাগত মনোভাবও গড়ে উঠছে, যা শিল্পায়ন ও কর্মসংস্থান বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি বলেন, প্রকল্পের মেয়াদ শেষে কার্যক্রম বন্ধ না করে প্রয়োজন হলে এটি সম্প্রসারণ বা নতুন প্রকল্প নেওয়া হবে। পাশাপাশি রোবটিক্স, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও আধুনিক প্রযুক্তিনির্ভর প্রশিক্ষণ চালুর বিষয়েও গুরুত্ব দেওয়া হবে।

মন্ত্রী আরও জানান, ২০তম ব্যাচে প্রশিক্ষণপ্রাপ্ত ১৬৫ জন নারী প্রশিক্ষণার্থীর শতভাগ কর্মসংস্থান নিশ্চিত হয়েছে। অন্যদিকে অনেক পুরুষ প্রশিক্ষণার্থী বিদেশে কর্মসংস্থান বা উদ্যোক্তা হওয়ার পরিকল্পনায় তাৎক্ষণিকভাবে চাকরিতে যোগ দেননি।

অনুষ্ঠানে শিল্প সচিব আব্দুন নাসের খান বলেন, বিটাকের প্রশিক্ষণ কর্মসূচি দক্ষ মানবসম্পদ তৈরির কার্যকর মডেলে পরিণত হয়েছে। অনেক প্রশিক্ষণার্থী কোর্স শেষ হওয়ার আগেই বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠান থেকে চাকরির প্রস্তাব পাচ্ছেন, যা বিটাকের প্রশিক্ষণের মানের স্বীকৃতি।

বিটাকের মহাপরিচালক মো. ফিরোজ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তর, শিল্পপ্রতিষ্ঠান ও বিটাকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এবারের ২০তম ব্যাচে ৩৪৪ জন প্রশিক্ষণার্থী তিন মাসের প্রশিক্ষণ সম্পন্ন করেছেন। এর মধ্যে ২৫৫ জন চাকরি পেয়েছেন, যার অধিকাংশই নারী। ফেজ-২ প্রকল্পে এখন পর্যন্ত ১৩ হাজার ২১০ জন প্রশিক্ষণার্থীর মধ্যে ৮ হাজার ৪৬৫ জন চাকরি পেয়েছেন, যা প্রায় ৬৪ শতাংশ কর্মসংস্থানের হার। অনুষ্ঠানের আগে মন্ত্রী বিটাক প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন।
BBS cable ad

মন্ত্রী এর আরও খবর: