শিরোনাম

South east bank ad

জিয়াউর রহমান গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপকার: স্থানীয় সরকার মন্ত্রী

 প্রকাশ: ১৪ জুন ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন   |   মন্ত্রী

জিয়াউর রহমান গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপকার: স্থানীয় সরকার মন্ত্রী
রবিবার (১৪ জুন) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশী জাতীয়তাবাদ প্রতিষ্ঠা এবং গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার মাধ্যমে দেশের রাজনৈতিক ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা করেছিলেন।

আজ রাজধানীর জাতীয় প্রেসক্লাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদতবার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘গণমাধ্যম ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, জিয়াউর রহমানের জীবন, কর্ম ও রাষ্ট্রচিন্তা নিয়ে আরও গবেষণা হওয়া প্রয়োজন। তাঁর নেতৃত্বে বহুদলীয় গণতন্ত্রের বিকাশ ঘটে এবং জনগণের রাজনৈতিক অংশগ্রহণের সুযোগ সম্প্রসারিত হয়। তিনি আরও বলেন, জিয়াউর রহমান আরও কিছুদিন বেঁচে থাকলে দেশ উন্নয়ন ও অগ্রগতিতে আরও এগিয়ে যেত।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, জিয়াউর রহমান স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যমের বিকাশে ইতিবাচক ভূমিকা পালন করেছিলেন এবং সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করার বিষয়ে সহায়ক অবস্থান নিয়েছিলেন।

আলোচনা সভায় বক্তারা জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন, রাষ্ট্রগঠনে তাঁর অবদান, গণতন্ত্র প্রতিষ্ঠায় ভূমিকা এবং গণমাধ্যমবান্ধব কর্মকাণ্ডের বিভিন্ন দিক তুলে ধরেন।

BBS cable ad

মন্ত্রী এর আরও খবর: