South east bank ad

ডিসেম্বর ঘিরে সীমান্তে বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে

 প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ০২:১৭ অপরাহ্ন   |   সরকার

ডিসেম্বর ঘিরে সীমান্তে বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে
আগামী ডিসেম্বর মাস ঘিরে সীমান্তে বাড়তি সতর্কতা অবলম্বন করা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। মঙ্গলবার (২৪ নভেম্বর) সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন জাহেদ উর রহমান।

ডিসেম্বরকে কেন্দ্র করে সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সতর্কতা জারি ও অতিরিক্ত সদস্য মোতায়েনের বিষয়ে জানতে চাইলে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, সীমান্তে যেকোনো ধরনের অনুপ্রবেশ ঠেকানো বিজিবির নিয়মিত দায়িত্ব। তবে ডিসেম্বর নিয়ে এক ধরনের আলোচনা থাকায় এ বিষয়ে বাড়তি সতর্কতা অবলম্বন করা হচ্ছে।

তিনি বলেন, আওয়ামী লীগের হাজার হাজার নেতাকর্মী বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন। তাদের কেউ দেশে প্রবেশের চেষ্টা করতে পারেন।
তাদের অনেকের বিরুদ্ধে মামলা রয়েছে। কেউ দেশে প্রবেশের চেষ্টা করলে তাকে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে চায় সরকার।

আওয়ামী লীগকে কেন্দ্র করে নেতাকর্মীদের দেশে ফিরে আসা নিয়ে এক ধরনের ধারণা তৈরির চেষ্টা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। এ কারণে কেউ কেউ দেশে প্রবেশের চেষ্টা করতে পারেন।
কোনো অভিযুক্ত আসামি যেন সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করতে না পারেন, সে বিষয়ে বিজিবির বাড়তি সতর্কতা থাকতে পারে বলে জানান তিনি।

শেখ হাসিনা আসবেন কি না সে বিষয়ে তার সঙ্গে সরকারের কোনো আলোচনার সুযোগ নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, ‘শেখ হাসিনা বাংলাদেশে আসবেন কি আসবেন না, এই আলোচনা হাসিনার সঙ্গে আমাদের না। এই আলোচনা আমাদের সঙ্গে ভারতের।’

তিনি জানান, শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত চায় সরকার।
তিনি বাংলাদেশ বিমানে আসবেন, নাকি অন্য কোনো বিমানে আসবেন, সেটি পরবর্তী সময়ে নির্ধারণ করা হবে।
BBS cable ad

সরকার এর আরও খবর: