শিরোনাম

South east bank ad

পাটুরিয়ায় ৫ নম্বর ঘাটে যানবাহনসহ ফেরিডুবি

 প্রকাশ: ২৭ অক্টোবর ২০২১, ০৩:৩২ অপরাহ্ন   |   সারাদেশ

পাটুরিয়ায় ৫ নম্বর ঘাটে যানবাহনসহ ফেরিডুবি
মানিকগঞ্জের পাটুরিয়ায় ৫ নম্বর ঘাটে আমানত শাহ নামের একটি রো রো ফেরি ডুবে গেছে। আজ বুধবার ২৭ অক্টোবর সকাল পৌনে ১০টার দিকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা শাখার উপমহাব্যবস্থাপক মো. জিল্লুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া ঘাট থেকে যানবাহন লোড করে পাটুরিয়ার ৫ নম্বর ফেরিঘাটে নোঙর করে বড় আকারের রো রো ফেরি আমানত শাহ। ২ থেকে ৩টি যানবাহন নামার পরপরই ফেরিটি ডুবে যায়। ফেরিতে ১৭টি ট্রাক ছিল বলে জানান তিনি।

এ তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের ডুবুরি ইউনিট কাজ করছে বলে জানা গেছে। উক্ত ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

BBS cable ad

সারাদেশ এর আরও খবর: