শিরোনাম

South east bank ad

গরীব-মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ

 প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২১, ০১:১৫ পূর্বাহ্ন   |   সারাদেশ

গরীব-মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ
আমজাদ হোসেন শিমুল, (রাজশাহী ব্যুরো) :

রাজশাহীর বাঘায় গরীব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। রবিবার (১৯সেপ্টেম্বর) মনিগ্রাম ইউনিয়ন পরিষদ চত্বরে এই বাইসাইকেল বিতরণ করা হয়।

২০২০-২০২১ অর্থ বছরে এলজিএসপি ৩ (বিবিজি) প্রকল্পের আওতায় মনিগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলামের সভাপতিত্বে। বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া সুলতানা।

বিশেষ অতিথি ছিলেন- এলজিএসপি ৩ রাজশাহী জেলা সমন্বয়কারী আকতার হোসেন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পারসাওতা বিনোদপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমান, মনিগ্রাম ইউনিয়ন পরিষদের সচিব কামরুল হাসান মাহফুজ প্রমুখ।
BBS cable ad

সারাদেশ এর আরও খবর: