শিরোনাম

South east bank ad

নাটোরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

 প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২১, ১২:৫৪ পূর্বাহ্ন   |   সারাদেশ

নাটোরে পানিতে ডুবে শিশুর মৃত্যু
মো: রবিউল ইসলাম, (নাটোর) :

নাটোরের সিংড়ায় বাড়ির পাশে খালের পানিতে ডুবে নাফিউল ইসলাম (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। 

শুক্রবার (১৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার ইটালী ইউনিয়ন ইন্দ্রাসন গ্রামে এই মমার্ন্তিক ঘটনাটি ঘটে।

নিহত নাফিউল ইসলাম (৭) ইন্দ্রাসন গ্রামের মোঃ নাজমুল হাসান নাহিদের ছেলে।

পুলিশ, নিহতের পরিবার ও এলাকাবাসী সুত্রে জানা যায়, শুক্রবার সকাল আনুমানিক ৯ টার দিকে শিশু নাফিউল ইসলাম বাড়ির পাশে খালে গোসল করতে গিয়ে পানিতে ডুবে যায়। বাড়ির লোকজন তাকে দীর্ঘ সময় দেখতে না পেয়ে খোজাখুজি শুরু করে। এক পর্যায়ে বাড়ির পাশে ওই খালের মধ্যে পানি থেকে নাফিউলের মৃতদেহ উদ্ধার করে।

সিংড়া থানার (ওসি) তদন্ত রফিকুল ইসলাম পানিতে ডুবে শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
BBS cable ad

সারাদেশ এর আরও খবর: