শিরোনাম

South east bank ad

অসহায় আছিয়ার পাশে নাটোরের পৌর মেয়র উমা চৌধুরী

 প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২১, ০৭:০৬ অপরাহ্ন   |   সারাদেশ

অসহায় আছিয়ার পাশে নাটোরের পৌর মেয়র উমা চৌধুরী
মো: রবিউল ইসলাম, (নাটোর) :

নাটোর পৌরসভার ১নং ওয়ার্ডের আছিয়া বেগম। অভাবের সংসারে দিন এনে দিন খেয়ে খুব কষ্টে দিন কাটাচ্ছেন। আছিয়া বেগম সেলাইয়ের কাজ জানেন। তার কষ্ট লাঘবে পাশে দাঁড়ালেন নাটোরের পৌর মেয়র উমা চৌধুরী। একটি সেলাই মেশিন আছিয়ার হাতে তুলে দিলেন তিনি। 

শুক্রবার (১৭ সেপ্টেম্বর) বেলা এগারোটার দিকে মেয়র তার বাসভবনের নিজ কার্যালয়ে এই সেলাই মেশিন  আছিয়া বেগমের হাতে তুলে দেন। 

এ সময় তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, সেলাইয়ের কাজ করে উপার্জন করে এবার আছিয়া বেগমের সংসার ভালো ভাবেই চলবে। সমাজের বিত্তবান ব্যক্তিরা এগিয়ে এলে এই সকল ভূক্তভূগী নারীরা পরিশ্রমের মাধ্যেমে নিজের এবং সমাজের জন্যে কিছু করতে পারবে। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নারীদের স্বাবলম্বী করতে নানা প্রশিক্ষণ কর্মসূচী চালু করেছেন। এর মাধ্যমেই নারীরা বোঝা নয় বরং সমাজ সংসারের মূল চালিকা শক্তি হয়ে দাঁড়াবে।

সেলাই মেশিন পেয়ে আছিয়া বেগম খুব খুশি হয়েছেন। এ সময় তিনি মেয়র উমা চৌধুরীর প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানান। সেলাই মেশিন প্রদানের সময় উপস্থিত ছিলেন ২ নং ওয়ার্ড কাউন্সিলর ফরহাদ হোসেন।
BBS cable ad

সারাদেশ এর আরও খবর: