শিরোনাম

South east bank ad

উচ্চশিক্ষার আন্তর্জাতিকীকরণে জাতীয় ফ্রেমওয়ার্ক করছে ইউজিসি

 প্রকাশ: ২৪ জুন ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন   |   সারাদেশ

উচ্চশিক্ষার আন্তর্জাতিকীকরণে জাতীয় ফ্রেমওয়ার্ক করছে ইউজিসি
দেশের উচ্চশিক্ষাকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে জাতীয় নীতি কাঠামো (ন্যাশনাল ফ্রেমওয়ার্ক) প্রণয়নের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)। এ কাঠামোর মাধ্যমে বিদেশি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম পরিচালনা এবং দেশীয় বিশ্ববিদ্যালয়গুলোর বৈশ্বিক অংশীদারিত্ব সম্প্রসারণ সহজ হবে।

বুধবার (২৪ জুন) ইউজিসি কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এ বিষয়ে নীতিগত অগ্রগতি হয়। বৈঠকে যুক্তরাষ্ট্র দূতাবাস, ব্রিটিশ হাইকমিশন ও ব্রিটিশ কাউন্সিলের প্রতিনিধিরা অংশ নেন।

ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদ বলেন, উচ্চশিক্ষা খাতে আন্তর্জাতিক অংশীদারিত্ব জোরদার, আন্তর্জাতিক মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত এবং বিদেশি শিক্ষার্থীদের জন্য আকর্ষণীয় পরিবেশ তৈরি করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।

প্রস্তাবিত কাঠামো বাস্তবায়িত হলে বাংলাদেশ ও বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ের মধ্যে ডুয়াল ডিগ্রি, জয়েন্ট ডিগ্রি, শিক্ষক-শিক্ষার্থী বিনিময় এবং যৌথ গবেষণা কার্যক্রম সম্প্রসারিত হবে।

এছাড়া ‘টু প্লাস টু’ মডেল চালুর পরিকল্পনা রয়েছে, যেখানে শিক্ষার্থীরা প্রথম দুই বছর বাংলাদেশে এবং পরবর্তী দুই বছর অংশীদার বিদেশি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করে উভয় প্রতিষ্ঠানের ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন।

এ লক্ষ্যে ইউজিসি, বিভিন্ন বিশ্ববিদ্যালয়, যুক্তরাষ্ট্র দূতাবাস ও ব্রিটিশ কাউন্সিলের প্রতিনিধিদের সমন্বয়ে একটি ওয়ার্কিং কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে দ্রুত সময়ের মধ্যে চূড়ান্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

BBS cable ad

সারাদেশ এর আরও খবর: