শিরোনাম

South east bank ad

বিজ্ঞান শিক্ষকদের দক্ষতা বাড়াতে জাতীয় সম্মেলন আয়োজনের উদ্যোগ

 প্রকাশ: ০৭ জুন ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন   |   সারাদেশ

বিজ্ঞান শিক্ষকদের দক্ষতা বাড়াতে জাতীয় সম্মেলন আয়োজনের উদ্যোগ
রবিবার (৭ জুন)  দেশের বিজ্ঞান শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ‘ন্যাশনাল সেকেন্ডারি স্কুল সায়েন্স টিচার্স কনফারেন্স ২০২৬’ আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। 

এ উপলক্ষে বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন (বিএফএফ), ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট ইনস্টিটিউট (এইচআরডিআই) এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল প্রফেশনাল ট্রেনিং ইনস্টিটিউট (ডিপটি) যৌথভাবে একটি সমঝোতা চুক্তি (টিওআর) স্বাক্ষর করেছে।

রাজধানীর ডিপটি কার্যালয়ে অনুষ্ঠিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ড্যাফোডিল গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মোহাম্মদ নুরুজ্জামান উপস্থিত ছিলেন। চুক্তিতে স্বাক্ষর করেন ডিপটি ও স্কিলস অ্যান্ড ইকোসিস্টেমসের নির্বাহী পরিচালক ড. কে এম হাসান রিপন, এইচআরডিআই-এর সহকারী পরিচালক আমির হামজা এবং বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাজ্জাদুর রহমান চৌধুরী।

আয়োজকদের তথ্য অনুযায়ী, ২০২৬ সালে দেশের বিভিন্ন অঞ্চল থেকে প্রায় ১৫০ জন মাধ্যমিক পর্যায়ের বিজ্ঞান শিক্ষককে নিয়ে এই জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে অনুসন্ধানভিত্তিক শিক্ষণ পদ্ধতি, প্রযুক্তিনির্ভর বিজ্ঞান শিক্ষা, ডিজিটাল লার্নিং টুলসের ব্যবহার, বিজ্ঞান ক্লাব কার্যক্রম সম্প্রসারণ, হাতে-কলমে বিজ্ঞান শিক্ষা এবং শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তাশক্তি বিকাশের বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা ও কর্মশালা অনুষ্ঠিত হবে।

এছাড়া দেশের বিজ্ঞান শিক্ষকদের মধ্যে দীর্ঘমেয়াদি সহযোগিতা জোরদারের লক্ষ্যে একটি জাতীয় বিজ্ঞান শিক্ষক নেটওয়ার্ক গঠনের উদ্যোগ নেওয়া হবে। আয়োজকদের আশা, এই সম্মেলন বিজ্ঞান শিক্ষার আধুনিকায়ন এবং ভবিষ্যৎ প্রজন্মের উদ্ভাবক ও গবেষক তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
BBS cable ad

সারাদেশ এর আরও খবর: