শিরোনাম

South east bank ad

বাংলাদেশ সাপ্লাই চেইন এক্সিলেন্স অ্যাওয়ার্ডস আয়োজনে আইপিডিসি ও বিএসসিএমএস

 প্রকাশ: ২৫ অক্টোবর ২০২১, ০২:২২ অপরাহ্ন   |   কর্পোরেট

বাংলাদেশ সাপ্লাই চেইন এক্সিলেন্স অ্যাওয়ার্ডস আয়োজনে আইপিডিসি ও বিএসসিএমএস
আইপিডিসি ফাইন্যান্স ও বাংলাদেশ সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট সোসাইটির (বিএসসিএমএস) যৌথ প্রয়াসে ‘বাংলাদেশ সাপ্লাই চেইন এক্সিলেন্স অ্যাওয়ার্ডস ২০২১’-এর উদ্বোধন করা হয়। বাংলাদেশ সাপ্লাই চেইন এক্সিলেন্স অ্যাওয়ার্ডসের (বিএসসিইএ) এটি চতুর্থ আয়োজন। 

উক্ত আয়োজনে নলেজ পার্টনার হিসেবে রয়েছে ইন্টারন্যাশনাল সাপ্লাই চেইন এডুকেশন অ্যালায়েন্স (আইএসসিইএ)।

প্রতিবারের মতো এবারও বিএসসিইএ ২০২১-এ স্বীকৃতি পাবেন জুলাই ২০২০ থেকে জুন ২০২১ পর্যন্ত বাংলাদেশে সাপ্লাই চেইন ব্যবস্থাপনায় উত্কর্ষ দেখিয়েছেন বা নিত্যনতুন পদ্ধতি উদ্ভাবন করে তা দেশব্যাপী ছড়িয়ে দিয়েছেন এমন ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলো।

BBS cable ad

কর্পোরেট এর আরও খবর: