অনলাইন শপিং উৎসব ১০-১০ উপলক্ষ্যে বিকাশের ১০% ইনস্ট্যান্ট ক্যাশব্যাক
গত ৪ বছরের ধারাবাহকিতায় দেশীয় ই-কমার্স সাইটগুলোর অনলাইন শপিং উৎসব ১০-১০ উপলক্ষ্যে জনপ্রিয় ১৪টি ই-কমার্স প্ল্যাটফর্মে বিকাশ পেমেন্টে ১০% ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পাচ্ছেন গ্রাহকরা। ১০ অক্টোবর থেকে শুরু হওয়া ২১ দিনব্যাপী এই কেনাকাটার উৎসব চলবে আগামী ৩০ অক্টোবর শনিবার পর্যন্ত।
জনপ্রিয় এসব ই-কমার্স প্ল্যাটফর্ম থেকে বিকাশ পেমেন্টে কেনাকাটা করে একজন গ্রাহক দিনে সর্বোচ্চ ২০০ টাকা ও ক্যাম্পেইন চলাকালীন ১ হাজার টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পেতে পারেন। গ্রাহকরা বিকাশ পেমেন্ট গেটওয়ে এবং অ্যাপ ব্যবহার করে পেমেন্টের মাধ্যমে অফারগুলো উপভোগ করতে পারবেন। অফারের বিস্তারিত জানতে ভিজিট করতে হবে এই লিংকে - https://www.bkash.com/bn/10-10।
অনলাইন কেনাকাটার ফ্ল্যাটফর্ম- রকমারি, আজকের ডিল, পিকাবু, বাংলাশপার্স, দ্য মল লিমিটেড, ডায়াবেটিস স্টোর, পাঠাও ফুড, আদি, বেবিকেয়ার, প্রোটিন মার্কেট, যাচাই, আইফেরি, সেবা এক্সওয়াইজেড ও ডেলিভারি টাইগার থেকে জামাকাপড়, জুতা, ইলেকট্রনিক্স সামগ্রীসহ বিভিন্ন লাইফস্টাইল পণ্য, নিত্যপ্রয়োজনীয় পণ্য ও সেবা আরও সাশ্রয়ে ঘরে বসেই বিকাশ পেমেন্টে কিনতে পারবেন গ্রাহক।
গতকাল মঙ্গলবার ১২ অক্টোবর বিকাশের প্রধান কার্যালয়ে প্রতিষ্ঠানগুলোর সঙ্গে এ সম্পর্কিত একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিকাশের চিফ কমার্শিয়াল অফিসার আলী আহম্মেদ, ১০-১০ উৎসবের প্রধান সমন্বয়কারী ফাহিম মাশরুরসহ প্রতিষ্ঠানগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তারা।


