শিরোনাম

South east bank ad

আইসিবি কর্মচারী ইউনিয়ন কার্যনির্বাহী কমিটির নির্বাচনে মোহাম্মদ মোর্শেদ সরকার সভাপতি ও মো. সুমন মাতুব্বর সাধারণ সম্পাদক

 প্রকাশ: ০৫ অক্টোবর ২০২১, ০১:৩৪ অপরাহ্ন   |   কর্পোরেট

আইসিবি কর্মচারী ইউনিয়ন কার্যনির্বাহী কমিটির নির্বাচনে মোহাম্মদ মোর্শেদ সরকার সভাপতি ও মো. সুমন মাতুব্বর সাধারণ সম্পাদক
সম্প্রতি ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) কর্মচারী ইউনিয়নের (২০২১-২৩) কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। 
এতে মোহাম্মদ মোর্শেদ সরকার সভাপতি ও মো. সুমন মাতুব্বর সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। সম্প্রতি আইসিবি প্রধান কার্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। 
নির্বাচনে দুই বছরের জন্য অন্যান্য পদে নির্বাচিতরা হলেন ঊর্ধ্বতন সহসভাপতি জাহাঙ্গীর আলম, সহসভাপতি মো. জুয়েল হোসেন সরদার, যুগ্ম সম্পাদক নজির আহাম্মদ, সহসাধারণ সম্পাদক মো. সোহেল খলিফা, কোষাধ্যক্ষ আমির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মো. মিলন মাহমুদ, দপ্তর ও প্রচার সম্পাদক মো. নাজমুল আবির।

BBS cable ad

কর্পোরেট এর আরও খবর: