শিরোনাম

South east bank ad

দুই দিনব্যাপী কর্মশালার আয়োজন ইউজিসিতে

 প্রকাশ: ০২ অক্টোবর ২০২১, ০২:৩২ অপরাহ্ন   |   কর্পোরেট

দুই দিনব্যাপী কর্মশালার আয়োজন ইউজিসিতে
বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) উদ্যোগে ‘পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর বাজেট প্রণয়ন ও বাস্তবায়ন’ শীর্ষক দুই দিনব্যাপী কর্মশালার আয়োজন করা হয়েছে। 

গতকাল শুক্রবার এ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ। ইউজিসি সদস্য অধ্যাপক ড. মো. আবু তাহেরের সভাপতিত্বে কর্মশালায় কমিশনের সদস্য অধ্যাপক ড. সাজ্জাদ হোসেন, অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর ও অধ্যাপক ড. বিশ্বজিৎ চন্দ এবং ইউজিসি সচিব (অতিরিক্ত দায়িত্ব) ড. ফেরদৌস জামান বক্তব্য রাখেন। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউজিসির বিভাগীয় প্রধান ও সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা।

BBS cable ad

কর্পোরেট এর আরও খবর: