শিরোনাম

South east bank ad

রংপুর ও দিনাজপুরে বিনামূল্যে নভোএয়ারের শাটল সার্ভিস চালু

 প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২১, ০৩:০৯ অপরাহ্ন   |   কর্পোরেট

রংপুর ও দিনাজপুরে বিনামূল্যে নভোএয়ারের শাটল সার্ভিস চালু
নভোএয়ার সৈয়দপুর বিমানবন্দর থেকে রংপুর ও দিনাজপুরে বিনামূল্যে শাটল সার্ভিস চালু করেছে। রংপুর, দিনাজপুর ও এর আশপাশের যাত্রীরা সৈয়দপুর বিমানবন্দর থেকে যাওয়া-আসার সুবিধা উপভোগ করতে পারবেন। 
রংপুর নভোএয়ার সেলস অফিস থেকে সকাল ৬টা ৫০ মিনিট, ৯টা ৩৫ মিনিট, দুপুর ১২টা ৩৫ মিনিট, বিকাল ৫টা ২০ মিনিট এবং ৬টা ৫০ মিনিটে সৈয়দপুর বিমানবন্দরের উদ্দেশে ছেড়ে যাবে। সৈয়দপুর বিমানবন্দর থেকে রাত ৮টা ৫০ মিনিটে রংপুরের উদ্দেশে ছেড়ে যাবে। 
এছাড়া দিনাজপুর নভোএয়ার সেলস অফিস থেকে সকাল ৬টা ৪৫ মিনিট, দুপুর ১২টা ৩০ মিনিট এবং বিকাল ৫টায় সৈয়দপুর বিমানবন্দরের উদ্দেশে ছেড়ে যাবে। সৈয়দপুর বিমানবন্দর থেকে রাত ৮টা ৫০ মিনিটে দিনাজপুরের উদ্দেশে ছেড়ে যাবে। 
নভোএয়ার সৈয়দপুর থেকে প্রতিদিন সকাল ৮টা ৪০ মিনিট, বেলা ১১টা ৪০ মিনিট, বেলা ২টা ৪০ মিনিট, সন্ধ্যা ৭টা ২০ মিনিট এবং রাত ৯টায় ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। 
রংপুর থেকে বিনামূল্যে শাটল সার্ভিসের সুবিধা উপভোগ করতে যোগাযোগ করুন ০১৭০৮১৩২৬৪১ এবং দিনাজপুর থেকে এ সুবিধা নিতে যোগাযোগ করুন ০১৭৫৫৬৯৪৯৩০ নম্বরে।

BBS cable ad

কর্পোরেট এর আরও খবর: