নেত্রকোনা ও সাভারে গার্ডিয়ান লাইফের নতুন ব্রাঞ্চ চালু
ক্রমবর্ধমান গ্রাহক সংখ্যা ও সেবার সঙ্গে সর্বোচ্চ মান নিশ্চিত করার জন্য সম্প্রতি নেত্রকোনা ও সাভারে নতুন ব্রাঞ্চ চালু করেছে গার্ডিয়ান লাইফ। এতে গার্ডিয়ান লাইফের মোট ব্রাঞ্চের সংখ্যা ৩৮-এ উন্নীত হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গার্ডিয়ান লাইফের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব রিটেইল বিজনেজ মাহমুদুর রহমান খান, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও হেড অব ব্রাঞ্চ সার্ভিস ডিপার্টমেন্ট মো. আমিনুল ইসলাম, ভাইস প্রেসিডেন্ট ও রিজিওনাল বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার (ঢাকা পূর্ব) সৈয়দ আবু তাহের, ভাইস প্রেসিডেন্ট ও রিজিওনাল বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার (ময়মনসিংহ) মো. সালাম আহাম্মেদ এবং নেত্রকোনার এরিয়া ম্যানেজার ইলিয়াস উজ জামান।


