ইউনিক সিমেন্ট ইন্ডাস্ট্রিজের ডিলারস মিট-২০২১ অনুষ্ঠিত
সম্প্রতি কক্সবাজারের ইনানী বিচে অবস্থিত রয়েল টিউলিপ লাক্সারি হোটেলে অনুষ্ঠিত হলো ইউনিক সিমেন্ট ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ডিলারস মিট-২০২১। এতে উপস্থিত ছিলেন মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ইডি মোহাম্মদ খোরশেদ আলমসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা। ‘সেরার সঙ্গে বিজয়ের পথে’ শীর্ষক দুই দিনব্যাপী এ অনুষ্ঠানের প্রথম দিন বিজনেস কনফারেন্স ও ফ্রেশ সিমেন্ট সুপার ডুপার অফার ও মেঘনাসেম ডিলাক্স উইন্টার ট্যুর অফারের পুরস্কার বিতরণ এবং দ্বিতীয় দিন মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে বিজয়ীদের প্রাইভেট কার, মোটরসাইকেল, টিভি, ফ্রিজ, এসিসহ আরও অনেক আকর্ষণীয় পুরস্কার দেওয়া হয়।


