ডিসিসিআই সভাপতির সঙ্গে নেদারল্যান্ডসের নবনিযুক্ত রাষ্ট্রদূত অ্যানে ভেন লিওভেনের সাক্ষাৎ
সম্প্রতি ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি রিজওয়ান রাহমানের সঙ্গে বাংলাদেশে নেদারল্যান্ডসের নবনিযুক্ত রাষ্ট্রদূত অ্যানে ভেন লিওভেন এক সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন ডিসিসিআইয়ের ঊর্ধ্বতন সহসভাপতি এনকেএ মবিন এবং সহসভাপতি মনোয়ার হোসেন।
এ সময় ডিসিসিআই সভাপতি রিজওয়ান রাহমান নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের কাছে বাংলাদেশ থেকে আরও বেশি হারে তৈরি পোশাক এবং পরিবেশবান্ধব পাট ও পাটজাত পণ্য বেশি হারে আমদানির আহ্বান জানান।


