শিরোনাম

South east bank ad

যশোরে শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্কে লংকাবাংলার বৃক্ষরোপণ কর্মসূচি

 প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২১, ০১:৪৫ অপরাহ্ন   |   কর্পোরেট

যশোরে শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্কে লংকাবাংলার বৃক্ষরোপণ কর্মসূচি
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে সম্প্রতি যশোরের শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্কে লংকাবাংলা ফাউন্ডেশন এক বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করে। ‘বৃক্ষ রোপণ করি, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ি’—এ প্রতিপাদ্যে লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড, বাংলাদেশ হাই-টেক পার্ক অথরিটি ও টেকসিটি বাংলাদেশ লিমিটেডের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে চারা রোপণের মাধ্যমে ‘বৃক্ষরোপণ কর্মসূচি ২০২১’-এর উদ্বোধন করেন লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) খাজা শাহরিয়ার এবং টেকসিটি বাংলাদেশ লিমিটেডের মহাব্যবস্থাপক (জিএম) মেজর (অব.) মোহাম্মদ মোসলেম উদ্দিন সিকদার। 
এ বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক, যশোরে ফলজ, বনজসহ বিভিন্ন সৌন্দর্যবর্ধক প্রজাতির বৃক্ষের প্রায় দুই হাজার চারা রোপণ করা হবে। দেশের বনজ সম্পদ বাড়ানো ও পরিবেশগত ভারসাম্য রক্ষার লক্ষ্যে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং জাতির পিতার জন্মশতবার্ষিকীকে বিশেষ অর্থবহ করে তুলতে সবাইকে স্বতঃপ্রণোদিত হয়ে বৃক্ষরোপণে উৎসাহিত করাই লংকাবাংলা ফাউন্ডেশনের এ বৃক্ষরোপণ কর্মসূচির প্রধান উদ্দেশ্য। উল্লেখ্য, ভূমি ক্ষয়রোধ, ফল উৎপাদন, দীর্ঘমেয়াদি পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণের কথা বিবেচনা করে লংকাবাংলা ফাউন্ডেশন প্রতি বছর করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কার্যক্রমের অংশ হিসেবে দেশে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন পরিচালনা করে আসছে।

BBS cable ad

কর্পোরেট এর আরও খবর: