শিরোনাম

South east bank ad

ঢাকা স্টক এক্সচেঞ্জের ট্রেক সার্টিফিকেট অর্জন করল তাকাফুল ইসলামী সিকিউরিটিজ

 প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২১, ০৫:৩৩ অপরাহ্ন   |   কর্পোরেট

ঢাকা স্টক এক্সচেঞ্জের ট্রেক সার্টিফিকেট অর্জন করল তাকাফুল ইসলামী সিকিউরিটিজ
সম্প্রতি ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেড এক অনুষ্ঠানের মাধ্যমে শেয়ার ক্রয়-বিক্রয় করার জন্য নতুন ট্রেডিং রাইট এনটাইটেলমেন্ট সার্টিফিকেট (ট্রেক) হস্তান্তর করে। 
ওই সার্টিফিকেট হস্তান্তর দেওয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবায়েত-উল-ইসলাম। 
তাকাফুল ইসলামী সিকিউরিটিজ লিমিটেডের পরিচালক কাজী মোকাররাম দাস্তগীর বিএসইসি চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের কাছ থেকে ওই সার্টিফিকেট নেন। প্রতিষ্ঠানটি জানায়, ওই সার্টিফিকেট অর্জনে কোম্পানি শেয়ার মার্কেটে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

BBS cable ad

কর্পোরেট এর আরও খবর: