শিরোনাম

South east bank ad

ঢাকা ও চট্টগ্রামে ১০৭ ফার্মেসিতে নগদে পেমেন্ট করলেই ক্যাশব্যাক

 প্রকাশ: ২৪ অগাস্ট ২০২১, ০২:০১ অপরাহ্ন   |   কর্পোরেট

ঢাকা ও চট্টগ্রামে ১০৭ ফার্মেসিতে নগদে পেমেন্ট করলেই ক্যাশব্যাক
ঢাকা ও চট্টগ্রামের ১০৭টি ফার্মেসিতে নগদের মাধ্যমে পেমেন্ট করলেই তাত্ক্ষণিক ৭ শতাংশ ক্যাশব্যাক পাবেন গ্রাহকরা। করোনা মহামারিতে মানুষের আর্থিক সাশ্রয়ের উদ্যোগ হিসেবে ক্যাম্পেইনটি চালু করেছে ডাক বিভাগের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস নগদ। 

এ ক্যাম্পেইনের আওতায় একজন নগদ গ্রাহক তার ওয়ালেট থেকে ঢাকা ও চট্টগ্রামের নির্ধারিত ১০৭টি ফার্মেসিতে পেমেন্ট করলে তাত্ক্ষণিক ৭ শতাংশ বা সর্বোচ্চ ৩০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাবেন। অফারটি উপভোগের জন্য একজন গ্রাহক নির্ধারিত ফার্মেসিগুলো থেকে কোনো পণ্য কিনে তার ওয়ালেটের মাধ্যমে কিউআর কোড স্ক্যান করে বা অ্যাপের মাধ্যমে কিংবা ইউএসএসডি ব্যবহার করে পেমেন্ট করতে পারবেন।
ক্যাম্পেইনটি চলাকালে নগদের একজন গ্রাহক সর্বোচ্চ দুইবার ক্যাশব্যাক পাবেন। এক্ষেত্রে নগদের আরোপ করা শর্তাবলি মেনে একজন গ্রাহক এ ক্যাশব্যাক সুবিধা উপভোগ করতে পারবেন। চলমান ক্যাম্পেইনটি আগামী ১২ সেপ্টেম্বর রোববার পর্যন্ত চলবে।
ক্যাম্পেইনের বিষয়ে নগদের ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক বলেন, করোনার সময়ে মানুষ যেন নগদ ব্যবহার করে আর্থিক সাশ্রয় লাভ করতে পারে, তারই একটি সামান্য উদ্যোগ ক্যাশব্যাক অফারটি। মানুষের জীবনের সঙ্গে জড়িত এমন আরও অনেক বিষয়ে আকর্ষণীয় সব অফার যেন দেওয়া যায়, তা নিয়ে কাজ করছে নগদ।
BBS cable ad

কর্পোরেট এর আরও খবর: