শিরোনাম

South east bank ad

রূপালী ইন্স্যুরেন্সের ৩৩তম এজিএম অনুষ্ঠিত

 প্রকাশ: ০৯ অগাস্ট ২০২১, ০২:৪৭ অপরাহ্ন   |   কর্পোরেট

রূপালী ইন্স্যুরেন্সের ৩৩তম এজিএম অনুষ্ঠিত
সম্প্রতি রূপালী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৩৩তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। এ সাধারণ সভায় সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান মোস্তফা গোলাম কুদ্দুস। এতে আরও উপস্থিত ছিলেন পরিচালক কাজী মনিরুজ্জামান, আবু হেনা, মোস্তফা কামরুস সোবহান, শাওন আহমেদ ও শেখ মোহাম্মদ ডানিয়েল, প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পি কে রায়, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) ফৌজিয়া কামরুন তানিয়া প্রমুখ। 

এ সাধারণ সভায় ২০২০ সালে করপূর্বক নিট লাভ ১৮৩ মিলিয়ন টাকা বৃদ্ধি পাওয়ায় শেয়ারহোল্ডাররা পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের প্রশংসা করেন। পরিচালনা পর্ষদের সুপারিশক্রমে ২০২০ সালে সব শেয়ারহোল্ডারের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করা হয়, যা শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়।
BBS cable ad

কর্পোরেট এর আরও খবর: