শিরোনাম

South east bank ad

৬টি সারপ্রাইজ অফারে ১৫০ টাকা পর্যন্ত ক্যাশব্যাকের সুযোগ বিকাশে

 প্রকাশ: ৩১ জুলাই ২০২১, ০৮:১১ অপরাহ্ন   |   কর্পোরেট

৬টি সারপ্রাইজ অফারে ১৫০ টাকা পর্যন্ত ক্যাশব্যাকের সুযোগ বিকাশে
করোনায় ঘরবন্দী এই সময়ে দৈনন্দিন লেনদেনকে আরো সাশ্রয়ী করতে ১ থেকে ৬ আগস্ট প্রতিদিন একটি করে সারপ্রাইজ অফার নিয়ে আসছে বিকাশ। এই ৬টি অফারে সর্বোচ্চ ১৫০ টাকা ক্যাশব্যাক পেতে পারেন একজন গ্রাহক। বিকাশের অফিসিয়াল ফেসবুক পেজ এবং অ্যাপ থেকে প্রতিদিন নতুন অফারগুলো সম্পর্কে জানা যাবে।

বিকাশের এই সারপ্রাইজ অফারে গ্রাহক ৬ দিনে ৬টি আলাদা সেবায় বিভিন্ন পরিমাণ ক্যাশব্যাক পাবেন। শুধুমাত্র বিকাশ অ্যাপ ব্যবহার করে অফারগুলো নিতে হবে। যেদিন যে অফার চালু থাকবে সেই অফারের আওতায় একবারই নির্দিষ্ট পরিমাণ ক্যাশব্যাক নিতে পারবেন একজন গ্রাহক এবং প্রিয়জনদেরও অফারটি নিতে উৎসাহিত করতে পারবেন।

বিকাশের অফিসিয়াল ফেসবুক পেজ https://www.facebook.com/bkashlimited এবং বিকাশ অ্যাপ এর হিরো ব্যানার ও ইনবক্স নোটিফিকেশন থেকে প্রতিদিনের অফার সম্পর্কে জানতে পারবেন গ্রাহক। বহুল ব্যবহৃত সেবাগুলোর কথা বিবেচনায় রেখেই এই প্রথমবার গ্রাহকদের জন্য একসঙ্গে ৬ দিনে ৬টি অফার নিয়ে এসেছে বিকাশ।

বিভিন্ন ধরণের আর্থিক লেনদেন যেমন- সেন্ড মানি, মোবাইল রিচার্জ, অ্যাড মানি, ইউটিলিটি বিল পরিশোধ, কেনাকাটার পেমেন্ট, অনুদান, কর পরিশোধ, বিভিন্ন অনলাইন নিবন্ধন ও সরকারি সেবার ফি পরিশোধ, স্কুল কলেজের বেতন পরিশোধ, যানবাহনের টিকেট কেনা, ইন্স্যুরেন্স প্রিমিয়াম দেয়া সহ অসংখ্য সেবা যেকোন সময় যেকোন স্থান থেকে গ্রহণ করার সুযোগ তৈরি করে সবার আস্থার প্রতীক হয়ে উঠেছে বিকাশ। এছাড়া দৈনন্দিন আর্থিক লেনদেন সহ প্রতিদিনের আরো নানান প্রয়োজন পূরণ করতে প্রতিনিয়ত নতুন নতুন সেবা ও ফিচার যুক্ত হচ্ছে বিকাশ অ্যাপে যা গ্রাহকের জীবনে আরো স্বাচ্ছন্দ্য ও সক্ষমতা আনছে।

BBS cable ad

কর্পোরেট এর আরও খবর: