শিরোনাম

South east bank ad

জিয়াউর রহমান-খালেদা জিয়ার কবরে অ্যাটর্নি জেনারেলের শ্রদ্ধা

 প্রকাশ: ০৪ অগাস্ট ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন   |   বিচার বিভাগ

জিয়াউর রহমান-খালেদা জিয়ার কবরে অ্যাটর্নি জেনারেলের শ্রদ্ধা
সুপ্রিম কোর্টে সরকার বা রাষ্ট্রের পক্ষে মামলা লড়তে নতুন নিয়োগ দেওয়া আইন কর্মকর্তাদের সঙ্গে নিয়ে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত করে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেছেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল।

মঙ্গলবার (৪ আগস্ট) বিকাল ৫টায় রাজধানীর শেরে বাংলা নগরের সমাধি কমপ্লেক্সে গিয়ে এই কর্মসূচি পালন করেন রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা।
কবর জিয়ারত, ফুলেল শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি তাঁরা দোয়া-মোনাজাতও করেন।  

এ সময় অ্যাটর্নি জেনারেলের সঙ্গে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আরশাদুর রউফ ও মোহাম্মদ অনীক রুশদ হকও।

দোয়া-মোনাজাত শেষে অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল সাংবাদিকদের বলেন, ‘আইন, সংবিধান, দেশের গণতন্ত্র ও মানবাধিকারকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার যে ভূমিকা, সেটি আমরা যারা আইনজীবী তারা প্রতিদিন লক্ষ্য করি। স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠার ক্ষেত্রে বেগম খালেদা জিয়ার অবদান সবচেয়ে বেশি।


তিনি বলেন, ‘তাঁরা যে নীতি-আদর্শ মেনে জীবন কাটিয়ে গেছেন, আমরা আমাদের দায়িত্ব পালনের ক্ষেত্রে সেই নীতি-আদর্শ অনুসরণ করে গণতন্ত্র, মানবাধিকার ও ন্যায়বিচারের প্রতি অঙ্গীকার ও পেশাদারি বজায় রাখব। দেশের প্রত্যেকটা নাগরিক যেন তার আইনানুগ অধিকার পান, সেটি প্রতিষ্ঠা করা আমাদের দায়িত্ব।’

অপতথ্য মোকাবেলায় গণমাধ্যম ও সাংবাদিকদের ভূমিকা তুলে ধরে রাষ্ট্রের সর্বোচ্চ এই আইন কর্মকর্তা বলেন, ‘গণতন্ত্রের পথে নানামুখী ষড়যন্ত্র মোকাবেলার ক্ষেত্রে সাংবাদিক ও গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। সুতরাং, যে কোনো ঠুনকো অপতথ্য, মিথ্যা তথ্য বা খণ্ডিত তথ্য দিয়ে যেন আগামী দিনের বাংলাদেশের অগ্রযাত্রা ব্যাহত করতে না পারে, সে ব্যাপারে গণমাধ্যমের প্রতি আমার আহ্বান থাকবে।
BBS cable ad