শিরোনাম

South east bank ad

দুই আসনে ভোট কারচুপির অভিযোগ নিয়ে হাইকোর্টে বিএনপি

 প্রকাশ: ০১ মার্চ ২০২৬, ০১:০৪ অপরাহ্ন   |   বিচার বিভাগ

দুই আসনে ভোট কারচুপির অভিযোগ নিয়ে হাইকোর্টে বিএনপি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী বিভাগের দুটি আসনে কারচুপির অভিযোগ এনে হাইকোর্টে আবেদন করেছে বিএনপির প্রার্থীরা। আবেদনে আসন দুটির ভোট পুনর্গণনা চাওয়া হয়েছে।

জানা গেছে, রাজশাহী-৪ আসনে জামায়াতের প্রার্থী আব্দুল বারীর বিরুদ্ধে কারচুপির অভিযোগ এনেছেন ওই আসনের বিএনপির পরাজিত প্রার্থী জিয়াউর রহমান।

অপরদিকে পাবনা-৪ আসনে জামায়াতের প্রার্থী বিজয়ী আবু তালেব মন্ডলের বিরুদ্ধে কারচুপির অভিযোগ এনেছেন ওই আসনের বিএনপির পরাজিত প্রার্থী হাবিবুর রহমান।

রবিবার (১ মার্চ) বিচারপতি মো. জাকির হোসেনের নেতৃত্বাধীন নির্বাচনী আপিল ট্রাইব্যুনাল আবেদনগুলো শুনানির জন্য গ্রহণ করেছেন। একইসঙ্গে দুই আসনের নির্বাচনী সরঞ্জামাদি ইসিকে হেফাজতে নেওয়ার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি ওই আসনগুলোর বিজয়ী প্রার্থীকে নোটিশ দিয়েছেন আদালত। ১১ মে আবেদনগুলো শুনানির দিন রেখেছেন আদালত।

আদালতে বিএনপির প্রার্থীদের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। তাকে সহযোগিতা করেন আইনজীবী হাবিবুর রহমান।

BBS cable ad