শিরোনাম

South east bank ad

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি হারুন-মশিউরের দেশত্যাগে নিষেধাজ্ঞা

 প্রকাশ: ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন   |   বিচার বিভাগ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি হারুন-মশিউরের দেশত্যাগে নিষেধাজ্ঞা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক দুই উপাচার্য অধ্যাপক ড. হারুন-অর-রশিদ ও অধ্যাপক ড. মো. মশিউর রহমানের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার ঢাকা মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজ দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন এ তথ্য জানান।

এদিন দুদকের উপপরিচালক মুহাম্মদ জয়নাল আবেদীন তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন।
ওই আবেদনে বলা হয়, জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কর্তৃক বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগের অনুসন্ধান বিষয়ে তিন সদস্য বিশিষ্ট একটি অনুসন্ধান টিম গঠন করা হয়েছে। এ বিষয়ে অনুসন্ধান চলমান রয়েছে। অভিযোগসংশ্লিষ্ট ব্যক্তিরা দেশ ছেড়ে বিদেশে পলায়ন করতে পারেন মর্মে অনুসন্ধানকালে বিশ্বস্ত সূত্রে জানা যায়। এ জন্য অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা প্রদান করা একান্ত প্রয়োজন।
শুনানি শেষে আদালত আবেদনটি মঞ্জুর করে তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দেন।

উল্লেখ্য, হারুন-অর-রশিদ জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দুই মেয়াদে দায়িত্ব পালন করেছেন। তিনি ২০১৩ সালের ৬ মার্চ প্রথমবার উপাচার্য হিসেবে কার্যভার গ্রহণ করেন। ২০১৭ সালের মে মাসে তিনি দ্বিতীয় মেয়াদের জন্য পুনর্নিযুক্ত হন।
পরবর্তী সময়ে ২০২১ সালের ৫ মার্চ তার দ্বিতীয় মেয়াদের সময়কাল শেষ হয়। ২০২১ সালের মে মাসে মশিউর রহমান জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পান। আওয়ামী লীগ সরকার পতনের পর ২০২৪ সালের ১১ আগস্ট তিনি পদত্যাগ করেন। এর আগে তিনি বিশ্ববিদ্যালয়টির উপ-উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন।

BBS cable ad