শিরোনাম

South east bank ad

কক্সবাজারকে পর্যটন হাবে গড়তে স্মার্ট মাস্টারপ্ল্যানের উদ্যোগ

 প্রকাশ: ২৩ জুলাই ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন   |   অন্যান্য

কক্সবাজারকে পর্যটন হাবে গড়তে স্মার্ট মাস্টারপ্ল্যানের উদ্যোগ
  • বৃহস্পতিবার (২৩ জুলাই) পৃথিবীর দীর্ঘতম বালুকাময় সমুদ্র সৈকত কক্সবাজারকে আন্তর্জাতিক মানের পর্যটন হাবে গড়ে তুলতে সমন্বিত উন্নয়ন পরিকল্পনা নেওয়ার কথা জানিয়েছে সরকার।

আজ বাংলাদেশ সচিবালয়ে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক পর্যালোচনা সভায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম বলেন, কক্সবাজারে বাংলাদেশ পর্যটন করপোরেশনের হোটেলগুলোর আধুনিকায়ন শুরু হয়েছে এবং ইকো-ট্যুরিজম মডেল অনুসরণ করে পর্যটন খাতের উন্নয়ন করা হবে।

তিনি আশা প্রকাশ করেন, কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন শিগগিরই সম্ভব হবে, যা বিদেশি পর্যটক আকর্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সভায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ কক্সবাজারের জন্য নতুন মাস্টারপ্ল্যান প্রণয়নের কথা জানান। এতে মেরিন ড্রাইভে ভিজিটরস পয়েন্ট নির্মাণ, ব্লু ইকোনমি ইউনিভার্সিটি প্রতিষ্ঠা এবং কক্সবাজারকে আধুনিক পর্যটন হাবে রূপ দেওয়ার বিষয়গুলো গুরুত্ব পায়।

সভা শেষে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী কক্সবাজারকে স্মার্ট সিটি হিসেবে গড়ে তুলতে অংশীজনদের প্রস্তাবনা অন্তর্ভুক্ত করে দ্রুত মাস্টারপ্ল্যান প্রণয়নের নির্দেশ দেন।





BBS cable ad

অন্যান্য এর আরও খবর: